• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

অবৈধভাবে মাটি কাটার দায়ে সিঙ্গাইরে একজন কারাদণ্ডিত, জব্দ হলো ২টি ট্রাক

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পারভেজ মোল্লা(৩০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার পুত্র। পাশাপাশি একটি এস্কেভেটর অকার্যকর করা এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র খননযন্ত্র ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে সিংগাইর থানা পুলিশের একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত পারভেজ মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর (খননযন্ত্র) অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে সিংগাইর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা কৃষি উৎপাদন, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ মাটি ব্যবসা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category