মাদারীপুরে আগু নে পু ড়ে গেছে টিসিবি’র একটি গোডাউন। এতে ১০ লাখ টাকার ক্ষ তি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। বৃহস্পতিবার ভোরবাতে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ অ গ্নি কান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই এলাকার টিসিবি’র ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আ গু ন দেখতে পান স্থানীয়রা। মুহুর্তেই আ গু ন চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন প্রথমে আ গু ন নেভা তের চেষ্টা করে ব্য র্থ হয়। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টার চেষ্টায় আ গু ন নিয়ন্ত্রনে আনে। তার আগে গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পু ড়ে যায়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আ গু নের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করছে ফায়ার সার্ভিস। এদিকে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।