• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে

মোঃ রাকিব হাসান, জামালপুর / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়িতে এ মেলার উদ্বোধন করা হয়।
জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
তিনি বলেন, “আমাদের চারপাশে প্রচুর ফলদ গাছ রোপণ করতে হবে, যাতে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হয়। মাননীয় প্রধানমন্ত্রী একটি বৃক্ষরোপণ পরিকল্পনা গ্রহণ করেছেন, যা আমরা মাঠপর্যায়ে বাস্তবায়ন করব।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার, এসআরডিআই-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ. খ. ম. মোরশেদুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াসমিন এবং জেলা কৃষকদলের সদস্য সচিব গাউসুল আজম শাহীনসহ অনেকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই ফল মেলার আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন মৌসুমী ফল ও ফলদ গাছের চারা প্রদর্শনের জন্য মোট ৫টি স্টল স্থাপন করা হয়েছে। আগামী ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত এ ফল মেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category