• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বরিশালে ওসি সনজিতের নির্দেশে মাদকবিরোধী অভিযান চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক ২৪ ঘন্টার মধ্যে সুমনের হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দুর্নীতিমুক্ত সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত: ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফেরেজুল ইসলাম শাহের সফলতা মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয়

ঝিনাইদহে প্রিপেইড মিটারের দীর্ঘ টোকেন নিয়ে গ্রাহক ভোগান্তি

মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল ঝিনাইদহ জেলা প্রতিনিধি দৈনিক প্রথম চিত্র / ৫৭ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঝিনাইদহে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জের পর অস্বাভাবিক দীর্ঘ টোকেন নম্বর পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রিচার্জের পর ৮০ থেকে ২৪০ ডিজিট পর্যন্ত টোকেন নম্বর মোবাইলে পাঠানো হচ্ছে, যা মিটারে প্রবেশ করাতে গিয়ে অনেকেই ভুল করছেন। ফলে অনেক ক্ষেত্রে রিচার্জ সম্পন্ন হচ্ছে না, আবার কারও কারও মিটার লক হয়ে যাচ্ছে। এতে ভ্যাপসা গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে গ্রাহকদের।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ টোকেন নম্বর মিটারে ইনপুট দিতে গিয়ে বারবার ভুল হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও অনভিজ্ঞ গ্রাহকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনেকের মিটার লক হয়ে যাওয়ায় তা সচল করতে অতিরিক্ত সময় ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের অসহযোগিতার অভিযোগও তুলেছেন কিছু গ্রাহক।

পাগলাকানাই এলাকার বাসিন্দা জাহিদ হাসান বলেন, “মিটারে টাকা রিচার্জ করার পর প্রায় ২৪০ ডিজিটের একটি টোকেন দেওয়া হয়েছে। কয়েকবার চেষ্টা করেও সেটি ইনস্টল করতে পারিনি।”

তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এটি কোনো ত্রুটি নয়; বরং নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর করার অংশ হিসেবে এই অতিরিক্ত টোকেন দেওয়া হচ্ছে।

ঝিনাইদহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ দীন মুহাম্মদ বলেন, “বিদ্যুতের ট্যারিফ পরিবর্তনের কারণে গ্রাহকদের একবার দীর্ঘ টোকেন ব্যবহার করতে হচ্ছে। সতর্কতার সঙ্গে টোকেনটি সঠিকভাবে রিচার্জ করলে মিটার নতুন ট্যারিফ গ্রহণ করবে। এরপর পরবর্তী রিচার্জে আবার স্বাভাবিক টোকেনই পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “এই সমস্যা নিয়ে যারা আমাদের কাছে সাহায্যের জন্য আসছেন, তাদের সাধ্যমতো সহযোগিতা করা হচ্ছে।”

কর্তৃপক্ষ জানায়, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে ৬ ধাপে বিদ্যুৎ বিল হিসাব করা হয়। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ধাপের ইউনিট মূল্য পরিবর্তন হওয়ায় মিটারে নতুন মূল্যহার হালনাগাদ করতে সাধারণ রিচার্জ টোকেনের পাশাপাশি অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে।

এ ক্ষেত্রে গ্রাহকদের প্রতি ২০ ডিজিটের অংশ আলাদাভাবে মিটারে প্রবেশ করাতে হবে। এসএমএসে দেওয়া দীর্ঘ টোকেনটি সাধারণত প্রতি ২০ ডিজিট পরপর ভাগ করা থাকে। প্রথম ২০ ডিজিট প্রবেশ করিয়ে ‘এন্টার’ বা সবুজ বাটন চাপতে হবে। এরপর একইভাবে পর্যায়ক্রমে বাকি অংশগুলো প্রবেশ করালে নতুন ট্যারিফ কার্যকর হবে এবং ব্যালেন্স যুক্ত হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এটি সাময়িক প্রক্রিয়া। একবার সফলভাবে ট্যারিফ আপডেট সম্পন্ন হলে পরবর্তী রিচার্জে আর দীর্ঘ টোকেন ব্যবহার করতে হবে না।

আপনার মতামত লিখুন :
More News Of This Category