• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক করেছে পুলিশ ​”আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন”— গাজীপুরে জেলা প্রশাসকের ব্যতিক্রমী বৃক্ষরোপণ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে ব্রাজিলের সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা মাজেদুল হকের কবিতায় বিরহ বিলাস মিন্টু দুবাই বাড়ির রাস্তার মাথা থেকে আলমঘাট পর্যন্ত সড়ক উন্নয়নে এমপি নয়নের হস্তক্ষেপ কামনা গাইবান্ধায় ঘোড়া জবাইয়ের অভিযোগে ৭ জনকে আটক শিক্ষার্থীদের হাত ধরে সবুজ পৃথিবী: গাজীপুরে চারা বিতরণ লক্ষীপুরের রামগতিতে প্রেমের বিয়ে কাবিনের টাকা বূদ্দির ধন্ধে স্ত্রী রহস্যজনক মূত্যু স্বামী শশুর পলাতক

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক করেছে পুলিশ

মোঃ রাকিব হাসান,জামালপুর / ১৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা বিক্রেতা ও ক্রেতা হিসেবে দুই নারীকে আটক করা হয়েছে।

শনিবার ( ১৩ জুন )ভোরে জামালপুর জেলা সদরের মির্ধাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার এবং দুই নারীকে আটক করে জামালপুর সদর থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুই নারীকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category