• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস-জুয়া-মাদকের বিরুদ্ধে রাজপথে যুবদল, নেতৃত্বে সাবেক কমিশনার নাছির উদ্দীন মানবসভ্যতা জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে শত্রুতা ভুলিয়ে দেয় যে মুহূর্ত কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে শয্যাসংকট অবৈধভাবে মাটি কাটার দায়ে সিঙ্গাইরে একজন কারাদণ্ডিত, জব্দ হলো ২টি ট্রাক জননী আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল্লাহ আল সাদী প্রতিষ্ঠার ৯ বছরেও অকার্যকর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র দুর্গাপুরে অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা হোতাপাড়ায় ব্যবসায়ী সমিতির মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ ২ নং মধুহাটি ইউনিয়নের সরকারি খাল ইজারা না দেওয়ায় লাল পতাকা স্থাপন

মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল ঝিনাইদহ জেলা প্রতিনিধি দৈনিক প্রথম চিত্র / ২৭ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়নের মহামায়া মৌজায় সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত একটি খাল চলতি বছরে ইজারা না হওয়ায় সেখানে লাল পতাকা (রেড ফ্ল্যাগ) স্থাপন করা হয়েছে।

ভূমি অফিস সূত্রে জানা যায়, মহামায়া মৌজার জিএল নং-২১, খতিয়ান নং-১, দাগ নং-১-এ শ্রেণিভুক্ত খালের জমির পরিমাণ ২.৮১ একর (প্রায় ২৮১ শতক)। রেকর্ড অনুযায়ী জমিটির মালিক বাংলাদেশ সরকার, যার পক্ষে কালেক্টর মালিকানা সংরক্ষণ করেন।

মধুহাটি ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শওকত উসমান জানান, চলতি অর্থবছরে খালটি ইজারা প্রদান করা হয়নি। ফলে সরকারি সম্পত্তি হিসেবে চিহ্নিত করতে এবং অবৈধ দখল বা ব্যবহার প্রতিরোধের লক্ষ্যে সেখানে লাল পতাকা স্থাপন করা হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালটি বিভিন্ন কাজে ব্যবহৃত হলেও ইজারা না হওয়ায় এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে।

এদিকে সরকারি খাস জমি ও জলাশয় রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল ও জনগন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category