বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু।
একইসঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন (এমপি)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এক শুভেচ্ছা বার্তায় মাহফুজুল আলম মিঠু বলেন, যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি দেশের যুবসমাজকে সংগঠিত করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করেন।