• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস-জুয়া-মাদকের বিরুদ্ধে রাজপথে যুবদল, নেতৃত্বে সাবেক কমিশনার নাছির উদ্দীন মানবসভ্যতা জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে শত্রুতা ভুলিয়ে দেয় যে মুহূর্ত কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে শয্যাসংকট অবৈধভাবে মাটি কাটার দায়ে সিঙ্গাইরে একজন কারাদণ্ডিত, জব্দ হলো ২টি ট্রাক জননী আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল্লাহ আল সাদী প্রতিষ্ঠার ৯ বছরেও অকার্যকর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র দুর্গাপুরে অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা হোতাপাড়ায় ব্যবসায়ী সমিতির মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফ্যামিলিকার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন। পীরগঞ্জে সুবিধাভোগী ৬৬৫ জন

আব্দুল্লাহীল কাফী মাসুম, পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ব্যাপক উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে অস্বচ্ছল পরিবারের জন্য বিএনপি সরকারের ৩য় পর্যায়ে ” ফ্যামিলি কার্ড ” বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন হলো।

তৃতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় সারা দেশের ১৯ জেলার বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়নের ১৯টি ওয়ার্ডে ৯৩৮২ জন ভূক্তভোগীর মাঝে ওই কার্ড বিতরণ করা হয়।

আজ ১৭ ই জুন,বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদে দুপুর ২:৩০ মিঃ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি ভার্চুয়ালী সম্প্রচারের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পীরগঞ্জের সুধীমহলের উপস্থিতিতে কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ২৪-রংপুর, ৬-পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন এমপি, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের পীরগঞ্জ ও মিঠাপুকুরের উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত এমপি জেবা আমিন খান, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার তানভীর আহম্মেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক,উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ

সারাদেশে ফ্যামিলিকার্ড বিতরণ কর্মসূচির আওতায় তৃতীয় পর্যায়ে সুবিধাভোগীর সংখ্যা
৯০৮২ জন। পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ৬৬৫ জনকে ওই কর্মসূচিতে সুবিধা প্রদান করা হয়েছে।
আইবাস++ সিস্টেমে ওই সুবিধা সংশ্লিষ্টদের মাঝে পৌঁছে দেয়া হবে।

ফ্যমিলি কার্ড সুবিধাভোগী চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাঠাঁলপাড়া গ্রামের হেলালি বেগম ও যাদবপুর গ্রামের মনোয়ারা বেগমের কাছে ফ্যামিলি কার্ড পাবার অনুভূতি জানতে চাইলে আবেগে কান্নাজড়িত কন্ঠে তাঁর কৃতজ্ঞতার কথা জানালেন, তাঁরা খুবই খুশী হয়েছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category