• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

দুর্গাপুরে অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শান্ত দে ​দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য সরকারি প্যাকেট ব্যবহার করে অবৈধভাবে বনরুটি উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
​বুধবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শিবগঞ্জ ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

​ শিবগঞ্জ ঘাটে মিড ডে মিলের বনরুটি পরিবহনকালে সাইফুল ইসলাম নামের এক স্থানীয় ব্যবসায়ীকে আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত এই আদালত পরিচালনা করেন।
​ইউএনও জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির বনরুটি নির্ধারিত স্থানে উৎপাদন করার নিয়ম থাকলেও, দুর্গাপুর পৌর শহরের শিবগঞ্জের ‘ভাই ভাই বেকারি’ সরকারি প্যাকেট ব্যবহার করে সম্পূর্ণ অবৈধভাবে এই রুটি উৎপাদন ও সরবরাহ করে আসছিল।
​ভবিষ্যতেও এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category