• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

কুলাউড়ায় হাফিজ রহমত আলী হুজুরের স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা প্রতিনিধি, কাউছার আমহদ / ৩৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কুলাউড়া উপজেলা প্রতিনিধি, কাউছার আমহদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী রাউৎগাঁও হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও বিশিষ্ট আলেম মরহুম হাফিজ রহমত আলী হুজুরের স্মরণে খতমে কোরআন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাউৎগাঁও হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও মরহুমের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মাদ্রাসার হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় খতমে কোরআন শুরু হয় এবং দুপুর ১২টায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুম হাফিজ রহমত আলী হুজুর ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে কোরআন, হাদিস ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলেন। তাঁর হাতে শিক্ষাগ্রহণ করা বহু শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া জীবদ্দশায় তিনি বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে মুসল্লিদের ধর্মীয় জ্ঞান ও ইসলামী আদর্শের শিক্ষা দিয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত সাবেক শিক্ষার্থীরা মরহুম হাফিজ রহমত আলী হুজুরের স্মৃতিচারণ করে বলেন, তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না; তিনি ছিলেন বহু শিক্ষার্থীর অভিভাবক ও আদর্শিক পথপ্রদর্শক। তাঁর স্নেহ, শাসন ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে অনেক শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তাঁর ইন্তেকালে এলাকার ধর্মীয় ও শিক্ষাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে রাউৎগাঁও হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাছনু মিয়া, সিনিয়র সভাপতি বদরুল ইসলাম হেলাল, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আফজাল চৌধুরী রুমান, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আহমদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ আব্দুল কালাম রেঞ্জুসহ কমিটির অন্যান্য সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সিনিয়র সদস্য আব্দুস শহীদ (তুতা), আব্দুল বাছিত, হাবিবুর রহমান খয়াজ, সৈয়দ নয়ূম আলী, সৈয়দ আব্দুল হামিদ আসাদ, খন্দকার ফাহিমসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা মরহুম হাফিজ রহমত আলী হুজুরের শিক্ষকতা, ইমামতি ও দ্বীনি খেদমতের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে হাফিজ রহমত আলী হুজুরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category