• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে

মোঃ রাকিব হাসান, জামালপুর / ২১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রাকিব হাসান, জামালপুর

জামালপুর সদর উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জামালপুর সদর-এর আয়োজনে শহীদ সাকাওয়ান সদ্য অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান এবং জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার।
অনুষ্ঠানে উপজেলার ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category