• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি

প্রতিনিধি - কাইছার সৌরভ অভি / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

প্রতিনিধি – কাইছার সৌরভ অভি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের দাবি, আগের তুলনায় বর্তমানে চিকিৎসাসেবার মান অনেকটাই ভালো হয়েছে। তবে অতিরিক্ত রোগীর চাপের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

অন্যদিকে, হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের দৌরাত্ম্য আগের তুলনায় অনেকটাই কমেছে বলেও অভিযোগকারীরা জানান।

তবে চিকিৎসকদের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছে—হাসপাতালে পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীদের বিভিন্ন পরীক্ষা বাইরে থেকে করানোর জন্য পাঠানো হচ্ছে।

সচেতন মহলের অভিযোগ, এভাবে বাইরে পরীক্ষা করানোর কারণে একদিকে রোগীদের চিকিৎসা পেতে বিলম্ব হচ্ছে, অন্যদিকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নিচ্ছেন কি না, তা তদন্তের দাবি উঠেছে।

তাদের দাবি, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং হাসপাতালের বিদ্যমান পরীক্ষা-নিরীক্ষার সুবিধা যথাযথভাবে রোগীদের জন্য নিশ্চিত করা হোক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category