• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

​৪০ বছরেও পড়েনি উন্নয়নের ছোঁয়া: খরনা চেয়ারম্যানঘাটা-এয়ারআলী চৌধুরীবাড়ী রাস্তাটি এখন মরণফাঁদ

পটিয়া প্রতিনিধি / ৪৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানঘাটা-এয়ারআলী চৌধুরীবাড়ী সংযোগ ইটের রাস্তাটি দীর্ঘ ৪০ বছর ধরে সম্পূর্ণ উন্নয়নবঞ্চিত। দীর্ঘদিন কোনো ধরনের সংস্কার বা মেরামত না হওয়ায় বর্তমানে রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে চরম বেহাল দশায় রূপ নিয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজারো সাধারণ মানুষ।
​স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চার দশক আগে ইট বিছানো (এইচবিবি) হলেও এরপর থেকে আর কোনো সরকারি কিংবা স্থানীয় উন্নয়ন প্রকল্পের মুখ দেখেনি এই রাস্তাটি। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তার অধিকাংশ স্থানের ইট উঠে গিয়ে বড় বড় গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে কাদামাটিতে একাকার হয়ে যায়।
​ভোগান্তির চরম শিখরে এলাকাবাসী
​রাস্তাটির করুণ অবস্থার কারণে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের। কোনো যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাই দায় হয়ে পড়েছে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়া বা অন্তঃসত্ত্বা মায়েদের আনা-নেওয়ার ক্ষেত্রে পড়তে হচ্ছে চরম বিপাকে।
​স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “৪০ বছর ধরে কত সরকার আর কত জনপ্রতিনিধি এল-গেল, কিন্তু আমাদের এই রাস্তার ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। বৃষ্টির দিনে পুরো রাস্তাটি যেন ছোটখাটো খালের আকার ধারণ করে। অবিলম্বে এ রাস্তার সংস্কার আমাদের সময়ের দাবি।”
​জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ
​এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি বারবার জানানো সত্ত্বেও তারা আশ্বাস ছাড়া আর কিছুই দেননি। ফলে দীর্ঘদিনের এ অবহেলায় চরম ক্ষুব্ধ ও হতাশ ৬ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা।
​পটিয়া উপজেলার সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় টেকসই উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল দ্রুততম সময়ে জরাজীর্ণ এই রাস্তাটি পাকা ও সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ দীর্ঘ চার দশকের দুর্ভোগ থেকে মুক্তি পায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category