• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন “বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

জৈন্তাপুরে নিজপাট পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামে দেবোত্তর সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা আহত ৫

স্টাফ রিপোর্টার: মাসুক মিয়া / ৫৪ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামে দেবোত্তর সম্পত্তি একটি পক্ষ কথিত কমিটির নাম ব্যবহার করে জোরপূর্বক দখলের চেষ্টায় লিপ্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জায়গার সীমানা চিহৃিত কাজে বাধাঁ দিয়ে প্রতিপক্ষের উপর অর্তকিত হামলায় চালিয়ে সেবাহিত সহ ৫ জনকে প্রাণে মারার উদ্যাশ্যে গুরুত্বর আহত করা হয়েছে।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার সেবাহিত মৃত মতি লাল দাশের পুত্র মোহিত লাল দাশ (বকুল) (৫৬), তার ছোট ভাই সঞ্জিত দাস (৪০), মোহিত লাল দাশ (বকুল)’র পুত্র কলেজ ছাত্র শুভ দাস (২০), ছোট ছেলে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র দ্রুব দাস (১৩), স্ত্রী দিপালী রানী দাস (৪৫)। (২ জুলাই-২০২৬ খ্রি:)

বৃহস্পতিবার বেলা অনুমান ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত মোহিত লাল দাশ (বকুল) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সরজমিনে ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযান চালিয়ে মিনাল নামে এক আসামীকে আটক করা হয়েছে।

জানাগেছে, আখড়ার ভূমি নিয়ে বিবাদী সরদিন্দু দাশ পুরকায়স্থ (শ্যামল) সহ গংদের সাথে বিগত কয়েক বছর থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীর মধ্যস্থতায় সালিশ বিচারে ঘটনার নিষ্পত্তির লক্ষ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৮ জুন সালিশ বৈঠকের সিদ্ধান্ত মতে (২ জুলাই) সার্ভেয়ার দ্বারা দেবোত্তর সম্পত্তির সীমানা নির্ধারণ করার কাজ শুরু করা হয়।

মধ্যস্থতাকারী ইউপি সদস্য মাসুক আহমদ, দিগেন্দ্র কুমার দেব (ফটিক), সুঞ্জিত মোহন ধর সহ মুরব্বিগণের উপস্থিতিতে জরিপ কাজ শুরু হলে বিবাদীগণ সীমানার পিলার স্থাপনে বাধাঁ দেন। এক পর্যায়ে সরদিন্দু দাশ পুরকায়স্থ (শ্যামল)-এর হুকুমে একই এলাকার পুতুল দাসের পুত্র মিদুল দাস, মিসুক দাস, মিনাল দাস, কানাই লাল দাসের পুত্র নিশি কান্ত দাস, বিরেস কান্ত দাস, বিজয় কান্ত দাস সহ আরও ১০/১২ জন দা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে দা দিয়ে বকুল এবং সঞ্জিত দাসের মাথায় আঘাত করে রক্তাত্ত করে। ছেলে দ্বয়ে এবং স্ত্রী এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়।

স্থানীয়রা আহতদের উদ্বার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আহত মোহিত লাল দাশ (বকুল) জানান,পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া সহ সকল দেবোত্তর সম্পত্তি আমার পূর্ব পুরুষগণ সহ পরিবারের লোকজন সেবাহিত হিসাবে ভূমির রক্ষনাবেক্ষন ও দেখা শুনা করে আসছি। আমাদের পরিবারের নামে আরও কিছু রের্কডীয় ভূমি রয়েছে। ভূমির উপর বসতঘর নির্মাণ করে যুগ যুগ ধরে আমরা শান্তিপূর্ন ভাবে বসবাস ও কৃষি জমি চাষাবাদ করে আসছি। অত্র অঞ্চলের সকল হিন্দু সম্প্রদায়ের লোকজন বিভিন্ন সময়ে শান্তিপূর্ণভাবে আখড়ায় পূজার কাজ করে আসছেন।

বিগত ২০০০ সাল থেকে নিজপাট লামাপাড়ার সরদিন্দু দাশ পুরকায়স্থ (শ্যামল) সহ গংরা দেবোত্তর সম্পত্তি কথিত কমিটির নাম ব্যবহার করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মোহিত লাল দাশ (বকুল) একটি অভিযোগ থানায় দায়ের করেন। পুলিশ এক আসামীকে আটক করেছে।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category