• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন “বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান

শাকিব আহম্মেদ লালপুর (নাটোর) / ৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শাকিব আহম্মেদ
লালপুর (নাটোর)

নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে দ্রুততম হয়ে প্রথম স্থান অর্জন করেছেন নাটোরের লালপুর উপজেলার উদীয়মান কিশোর অ্যাথলেট মোহাম্মদ আমান।
​রোববার (২৬ জুলাই ২০৬) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় তিনি এ সাফল্য অর্জন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী আমানের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।মোহাম্মদ আমান লালপুর উপজেলার রুইগাড়ী গ্রামের আক্তারুজ্জামানের ছেলে এবং রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ​জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় সেরা স্থানটি দখল করায় আমানকে অভিনন্দন জানিয়েছে তাঁর পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং লালপুরের সর্বস্তরের মানুষ। আমানের এই অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে।
​স্থানীয় ক্রীড়ামোদিদের মতে, উপযুক্ত প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের জন্য গৌরব বয়ে আনার সম্ভাবনা রয়েছে আমানের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category