• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন “বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

“বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

মো.সুমন মিয়া মুরাদনগর কুমিল্লা / ৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মো.সুমন মিয়া মুরাদনগর কুমিল্লা

কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ‘বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব’-এর ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম ইমরুল এবং সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টেলিভিশন), সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ) এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল (দৈনিক বাংলা/এশিয়ান টিভি)।
এছাড়া সহ-সভাপতি হিসেবে হাফেজ মো. নজরুল ইসলাম (দৈনিক নতুন দিন), যুগ্ম সম্পাদক আবুল বাশার (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ (দৈনিক সমাজকন্ঠ/মর্নিং পোস্ট), দপ্তর সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক সাইফুল সরকার (দৈনিক গণকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জুম্মান আলী (ভোরের সূর্যোদয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুজ্জামান ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (গণজাগরণ), ক্রীড়া সম্পাদক আশিক মিয়া (খবরের কাগজ) এবং ধর্মবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ঐশী বাণী) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন (একুশে বাণী), মো. সাখাওয়াত হোসেন (জনতার জমিন), রনি আহমেদ (একুশে সংবাদ) এবং অলিউল্লাহ ভূঁইয়া (অভয়নগর)। এছাড়া সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আব্দুল আলীম, সুজন মুন্সী, রাশেদ মিয়া, শেখ এনামুল হক,
সভায় উপস্থিত বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার চর্চার মাধ্যমে বাঙ্গরা উপজেলার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নবগঠিত প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির সদস্যরা বাঙ্গরা উপজেলার সাংবাদিক সমাজকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি পেশাগত মর্যাদা রক্ষায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category