• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

জামালপুরে লাগেজে বন্দি প্রধান আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ রাকিব হাসান,জামালপুর / ৬৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

জামালপুরে ইসলামপুর উপজেলায় লাগেজে বন্দী অজ্ঞাত এক যুবকের লাশের পরিচয় মিলেছে এবং প্রধান আসামীসহ ০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৪ জুন) বিকালে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।

নায়েব আলী জামালপুর  জেলাধীন মেলান্দহ উপজেলার কাজাইকাটা গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে।নায়েব আলী পেশায় একজন অটোচালক।

পংকজ দত্ত জানান, গত ২৩ জুন মধ্যরাতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডেফলা ব্রিজ এলাকায় একটি ধান ক্ষেত্রে লাগেজ বন্দি অবস্থায় নায়েব আলী (৩৫) নামের এক অটোরিক্সা চালকের মরদেহ পাওয়া যায়। তারপর ওই রাতে নিহত নায়েব আলীর ছেলে মো: মমিন বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে মেলান্দহ উপজেলার চাকদহ সর্দারবাড়ী এলাকার কুদরত উল্লাহ ছেলে মো: নাহিদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল ইসলাম জানান, তিনি তার সংসারের জন্য দশ হাজার টাকার প্রয়োজনে অটোরিক্সা চুরির পরিকল্পনা করে। পরে তিনি ও তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত ২১ জুন রাতে যাত্রী সেজে নায়েব আলীর অটোরিক্সায় উঠে এবং তাকে হত্যা করে তার অটোরিক্সা নিয়ে চলে যায়। পরে তিনি সেই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ খুলে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে। এরপর পিবিআই জেলার বিভিন্ন অটোরিক্সার দোকানে অভিযান পরিচালনা করে একটি মোবাইল ফোন ও সেই অটোরিক্সার ৪টি ব্যাটারী, ১টি কন্ট্রোলার, ৩টি চাকা, মোটর ডিপেন্সিয়াল, ২টি সকেট বাম্পার, অটোরিক্সার সামনের গ্লাসসহ লোহার বডির বিভিন্ন কাটা অংশ উদ্ধার করা হয়। এবং চোরাই মালামাল ক্রয়ের সাথে জড়িত থাকায় সোলাইমান কবির (৫০), শফিকুল ইসলাম (৪১), আব্দুল কাদের (৫৬), রাসেল হোসেন (৩৪) ও সাগর পাশা (২৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত নাহিদুল ইসলামের অন্য সহযোগীদের এখনো গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পংকজ দত্ত আরো বলেন, পিবিআই প্রধান মো: মোস্তফা কামালের নেতৃত্বে পিবিআই’য়ের অন্যান্য ইউনিটের ন্যায় পিবিআই, জামালপুর ইউনিটও যে কোন ধরণের চাঞ্চল্যকর মামলার রহস্য দ্রুততম সময়ে উদঘাটনের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই হত্যাকান্ডের সংবাদ প্রাপ্তির সাথে সাথে পিবিআই, জামালপুর টিম মামলার রহস্য উদঘাটনে নেমে যায়। অত্র ইউনিটের চৌকস সদস্যরা মামলা রুজুর মাত্র ১২ ঘন্টার মধ্যে এই মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার করে তাদের কর্মদক্ষতার বহি: প্রকাশ ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category