• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন “বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

পীরগঞ্জে ৮৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার; নগদ ৮৬ হাজার টাকা উদ্ধার

আব্দুল্লাহীল কাফী মাসুম,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি / ৬৬ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

পীরগঞ্জে ৮৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নগদ ৮৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন রাত ৮টা ৪৫ মিনিটে পীরগঞ্জ থানার একটি দল উপজেলার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উল্লাগাড়ী গ্রাম এলাকায় তৌহিদুল ইসলামের “ছ”-মিলের পেছনের একটি পরিত্যক্ত আবাদি জমিতে অভিযান পরিচালনা করে। এ সময় উল্লাগাড়ী গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদ হুমায়ুন কবির (৪০)-কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে পাঁচটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা মোট ৮৫৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৮৫ দশমিক ৫ গ্রাম। এছাড়া একটি নকিয়া বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৮৬ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, পীরগঞ্জ পৌর এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ পৌরসভার ওসমানপুর এলাকায় মামা-ভাগ্নে খাবার হোটেলের সামনে অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩ দশমিক ২ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত মানিক মিয়ার বাড়ি উপজেলার চাপাবাড়ি (গুর্জিপাড়া) এলাকায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category