• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন “বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

জামালপুরে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ রাকিব হাসান,জামালপুর / ৪৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের অভিযানে ৯০ বোতল আমদানি-নিষিদ্ধ ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

রবিবার (২১ জুন)দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় বকশীগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের মো. রিদুওয়ান বারী তালুকদার (৩০) এবং বাট্টাজোড় পশ্চিমপাড়া গ্রামের মো. তাবিবুর হাসান তালুকদার (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৯০ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত এলাকা থেকে চোরাই পথে মদ এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদক ও চোরাকারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে


আপনার মতামত লিখুন :
More News Of This Category