• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

মাদকের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াল বড়াইলবাসী, চুনারুঘাটে লাঠি মিছিল

মোঃ জুনাইদ মিয়া স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মোঃ জুনাইদ মিয়া
স্টাফ রিপোর্টার

মাদকের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে এবার হাতে লাঠি নিয়ে রাজপথে নেমেছেন চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামের মানুষ। ‘মাদককে না বলুন, যুবসমাজকে বাঁচান’—এমন প্রত্যয় ও প্রতিবাদী স্লোগানে শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকাল ৯টায় চুনারুঘাট সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয় বড়াইলবাসীর ব্যতিক্রমী লাঠি মিছিল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দৃপ্ত বার্তা দেয়।
মিছিলে হাতে লাঠি নিয়ে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাদের কণ্ঠে ছিল মাদকবিরোধী নানা স্লোগান। কর্মসূচির মাধ্যমে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর সামাজিক অবস্থান নেওয়ার পাশাপাশি প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামছু, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলামসহ বড়াইল এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এখনই সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মিছিলকারীরা ঘোষণা দেন, বড়াইলসহ চুনারুঘাট পৌর এলাকার কোথাও মাদকের বিস্তার মেনে নেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি প্রশাসনের কঠোর ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।
এলাকাবাসীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন যত শক্তিশালী হবে, ততই তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়তে ভবিষ্যতেও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বড়াইলবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category