• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
একনেকে দ্রুত পাস হবে তিস্তা মহাপরিকল্পনা সন্ত্রাস-জুয়া-মাদকের বিরুদ্ধে রাজপথে যুবদল, নেতৃত্বে সাবেক কমিশনার নাছির উদ্দীন মানবসভ্যতা জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে শত্রুতা ভুলিয়ে দেয় যে মুহূর্ত কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে শয্যাসংকট অবৈধভাবে মাটি কাটার দায়ে সিঙ্গাইরে একজন কারাদণ্ডিত, জব্দ হলো ২টি ট্রাক জননী আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল্লাহ আল সাদী প্রতিষ্ঠার ৯ বছরেও অকার্যকর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র দুর্গাপুরে অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ রাকিব হাসান (জামালপুর) প্রতিনিধি / ৩৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

জামালপুর জেলা পুলিশের মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৯টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
সভায় জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে প্রাপ্ত আবেদনসমূহের আলোকে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মে/২০২৬ মাসের কর্ম-মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন মোঃ সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন মোঃ মকবুল হোসেন।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনে সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা,এম. এ. ফয়সাল, মোঃ মাকসুদুল হাসান, মেডিক্যাল অফিসার ডা. রেহেনা জান্নাত, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা, বিভিন্ন ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানার পুলিশ সদস্য এবং কর্মরত সিভিল স্টাফবৃন্দ।
সভায় জেলা পুলিশের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category