• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

জামালপুরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মোঃ রাকিব হাসান জামালপুর / ৩১ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মোঃ রাকিব হাসান জামালপুর

জামালপুরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ শ্রম আইন কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) জামালপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল থেকে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি অবিলম্বে বাস্তবায়ন, ৮ ঘণ্টা কর্মদিবস চালু,শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়নের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, নেত্রকোনা জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, জামালপুর জেলা ইউনিয়নের সহ-সভাপতি স্বপন মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

বিক্ষোভকারীরা বলেন, হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও শ্রম অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে জামালপুর জেলা হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category