• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক,মোঃ ইসমাইল / ৬৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রতিবেদক,মোঃ ইসমাইল

“সবুজ গ্রাম, সবুজ দেশ গড়ে তুলবো বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
Learning Acceleration in Secondary Education (LAISE) Project-এর আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চমকে হাসপাতালের অ্যাডহক কমিটির সদস্য আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সত্যজিৎ বড়ুয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ গিয়াস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রফিকুল আলম, ইউপি প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য বাসুদেব, সহকারী সিনিয়র শিক্ষক নুরুল আবছার, এটিএম হারুন রশীদ, বাবু মধুরঞ্জন, স্বপ্না চক্রবর্তী, মাওলানা ইব্রাহিম, রতন চক্রবর্তী, মাস্টার জিতু, সালাউদ্দিন, মাস্টার শুভ, ইয়াসমিন আক্তার, জাহেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং জলবায়ুর ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচির শেষে পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category