• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত প্রতিটি যুগেই একটি ফিরআউন জন্মায়, আর একটি মূসাও আসে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান

তারাগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম, তারাগঞ্জ রংপুর প্রতিনিধি / ১৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নাজমুল ইসলাম, তারাগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনের জন্য এক বিশেষ প্রস্তুতি সভা হয়েছে। দিবসটি সুন্দর ও জাঁকজমকভাবে পালন করতে এই সভার আয়োজন করা হয়।(৩০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।সভার মূল আকর্ষণ ছিলো জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধারা। তারা আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করেন। এই দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রশাসন ও সাধারণ মানুষকে একসাথে কাজ করার অনুরোধ জানান তারা।সভায় আগামী ৫ আগস্টের অনুষ্ঠানগুলো কীভাবে সফল ও গোছালো করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সাথে দায়িত্ব ভাগ করে দেওয়া এবং অনুষ্ঠানের পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয়।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজ্জি। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।সভায় উপস্থিত সবাই এই গুরুত্বপূর্ণ দিবসটি সঠিকভাবে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category