• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

ধর্মকে নিয়ে মানুষের ভুল ব্যাখ্যা

লেখক, জাহাঙ্গীর আলম হাবিবউল্লাহ / ১০০ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মানুষ প্রায়ই ধর্মকে ভয় দিয়ে ব্যাখ্যা করতে চায়, যেন আকাশের ওপারে শুধু শাস্তির ঘোষণা ঝুলছে। কিন্তু কুরআনুল কারীম এক ভিন্ন সংবাদ প্রকাশ করে।
‎আল্লাহ প্রশ্ন করেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, তোমরা যদি বিশ্বাসের আলো ধারণ কর, তবে শাস্তির প্রয়োজন কোথায়?
‎এ যেন একজন বিচারকের নয়, একজন দয়ালু প্রতিপালকের ভাষণ।
‎কারণ কৃতজ্ঞ হৃদয় বিদ্রোহ করে না, ঈমানদার আত্মা অন্ধকারকে আশ্রয় দেয় না। যেখানে কৃতজ্ঞতা জন্মায়, সেখানে অনুগ্রহের বৃক্ষ বেড়ে ওঠে।
‎আর আল্লাহ, তিনি গুণগ্রাহী। মানুষ যে ভালো কাজ ভুলে যায়, তিনি তা বিস্মৃত হন না।
‎অনেকেই মনে করে, ধর্মের মূল ভাষা ভয়।
‎কিন্তু কুরআন বলে, ধর্মের গভীরে আছে ভালোবাসা, আছে প্রত্যাবর্তনের আহ্বান।
‎আল্লাহ প্রশ্ন করেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, যদি বিশ্বাস ধারণ কর, তবে শাস্তির প্রয়োজন কী?
‎এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে আছে রবের পরিচয়।
‎তিনি অত্যাচারী শাসক নন, তিনি দয়াময় প্রতিপালক।
‎তাঁর দরবারে ক্ষমা একটি ব্যতিক্রম নয়, বরং রহমতের স্বাভাবিক প্রকাশ।
‎একটি জাতি যখন শুধু অভিযোগ শেখে, তখন তার আকাশ ভারী হয়ে যায়।
‎কিন্তু একটি জাতি যখন নিয়ামতের স্বীকৃতি দেয়, তখন তার ভবিষ্যৎ আলোকিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category