• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

স্বপ্ন যখন বাস্তবতা দেখায়…….

লেখক, জাহাঙ্গীর আলম হাবিবউল্লাহ / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

‎আমি কখনো ভাবিনি যে পত্রিকায় লেখালেখি করব। সংবাদপত্রের পাতায় নিজের নাম দেখার স্বপ্নও বিশেষভাবে লালন করিনি। কিন্তু আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে আজ আমার লেখা দৈনিক প্রথম চিত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এই পত্রিকাকেই কেন্দ্র করে আমার সাংবাদিকতা ও লেখালেখির পথচলার সূচনা হয়েছে। এজন্য আমি মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি।
‎জীবনের দিকে ফিরে তাকালে দেখি, এমন কিছু আনন্দ আমি পেয়েছি যা একসময় আমার কাছে ছিল সম্পূর্ণ কল্পনাতীত। আবার এমন কিছু দুঃখ ও পরীক্ষার মুখোমুখি হয়েছি, যা কখনো প্রত্যাশা করিনি। অনেক ঘটনা আমার ধারণার বাইরেও ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় উপলব্ধি করেছি, সুখ কিংবা দুঃখ, প্রাপ্তি কিংবা বঞ্চনা, সবকিছুই আল্লাহ তাআলার কুদরতের অংশ। মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আমরা অনেক সময় তাৎক্ষণিক ঘটনাকে ভালো বা মন্দ বলে বিচার করি, অথচ পরবর্তীতে বুঝতে পারি যে তাঁর সিদ্ধান্তের মধ্যেই ছিল প্রকৃত কল্যাণ।
‎আজ যখন লেখালেখির এই ছোট্ট যাত্রার দিকে তাকাই, তখন মনে হয় এটি কেবল ব্যক্তিগত অর্জনের বিষয় নয়; বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত ও দায়িত্ব। কলমের মাধ্যমে সত্য, ন্যায় ও জনকল্যাণের কথা তুলে ধরার সুযোগ পাওয়াও এক ধরনের নেয়ামত।
‎আমি আন্তরিকভাবে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন দৈনিক প্রথম চিত্র পত্রিকার সর্বাঙ্গীন উন্নতি, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য দান করেন। এই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তিনি যেন সততা, নিষ্ঠা ও পেশাগত উৎকর্ষতার সঙ্গে কাজ করার তাওফিক দান করেন।
‎পরিশেষে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের জীবনে যা কিছু ঘটে তার প্রতিটি অধ্যায়ের পেছনেই রয়েছে আল্লাহ তাআলার অসীম প্রজ্ঞা। তাই সুখে শুকরিয়া আর দুঃখে ধৈর্য ধারণ করাই একজন মুমিনের প্রকৃত পরিচয়। কারণ তাঁর পরিকল্পনাই সর্বোত্তম, তাঁর সিদ্ধান্তই সর্বাধিক সুন্দর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category