• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

মোঃ সিফাত মাহমুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি / ১৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মোঃ সিফাত মাহমুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি

নিজস্ব অর্থায়নে বন্যা প্রতিরোধ, রাস্তা সংস্কার ও অসহায় মানুষের পাশে থাকার দাবি

নাটোরের সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় ইউনিয়নের ধুলাউড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জয়নাল আবেদিন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। উঠান বৈঠকে শেরকোল ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিন বলেন, তিনি নিজের অর্থায়নে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ করেছেন। বন্যার সময় বাঁধ নির্মাণের মাধ্যমে বিভিন্ন বাড়িঘর বন্যার পানির হাত থেকে রক্ষার চেষ্টা করেছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া ও চলাচলের অনুপযোগী রাস্তাঘাট সংস্কার করেছেন এবং এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়েছেন।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নবাসীর আর্থিক লেনদেনের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেবেন। পাশাপাশি বিএনপির ঘোষিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় বিতরণ নিশ্চিত করতে কাজ করবেন।

জয়নাল আবেদিন বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার বিষয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category