• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

শয়তান পৃথিবীর প্রাচীন ব্যবসায়ী

লেখক, জাহাঙ্গীর আলম হাবিবউল্লাহ / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

শয়তান পৃথিবীর প্রাচীন ব্যবসায়ী,তার দোকানে লাভের হিসাব বড় অদ্ভুত। সে মানুষের কাছ থেকে নিয়ে নেয় ঈমান, আর ফিরিয়ে দেয় অনুশোচনা।
‎হে তরুণ, তোমার হাতের শক্তি নেশার গ্লাস ধরার জন্য নয়। হে সমাজ, তোমার সম্পদ জুয়ার আগুনে পোড়ানোর জন্য নয়।
‎আল্লাহ তোমাকে ডেকেছেন সফলতার পথে, আর শয়তান ডাকে ক্ষণিকের আনন্দের মরুভূমিতে।
‎তুমি কোন পথ বেছে নেবে? এ প্রশ্ন আজও মানবতার দরজায় কড়া নাড়ে।
‎সফলতার দরজায় লেখা আছে, এখানে প্রবেশের আগে লোভকে বাইরে রেখে আসতে হবে, নেশাকে বিদায় জানাতে হবে, কুসংস্কারের শিকল ভেঙে ফেলতে হবে।
‎কারণ আল্লাহর পথে দুই নৌকায় পা রাখা যায় না।
‎এক হাতে মদের পেয়ালা আর অন্য হাতে সফলতার পতাকা, এ দৃশ্য কখনও ইতিহাস দেখেনি।
‎জুয়ার টেবিলে বসে কেউ ভবিষ্যৎ গড়তে পারেনি। মূর্তির সামনে মাথা নত করে কেউ আত্মার স্বাধীনতা পায়নি।
‎তাই হে মানুষ, তোমার সামনে দুটি পথ।
‎একটি পথ ঝলমলে, কিন্তু তার শেষ প্রান্তে অন্ধকার।
‎আরেকটি পথ কঠিন, কিন্তু তার শেষে রয়েছে শান্তি, রয়েছে মুক্তি, রয়েছে সেই সফলতা যার প্রতিশ্রুতি দিয়েছেন মহান রব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category