• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

মানবসভ্যতা

লেখক, জাহাঙ্গীর আলম হাবিবউল্লাহ / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মানবসভ্যতার ইতিহাসে
‎শাসক এসেছে, সাম্রাজ্য এসেছে,
‎দর্শন এসেছে, মতবাদ এসেছে।
‎কেউ সময়ের গর্ভে হারিয়ে গেছে,
‎কেউ জাদুঘরের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে।
‎কিন্তু একটি স্রোত কখনো থামেনি।
‎নূহের নৌকা থেকে
‎ইব্রাহীমের আগুন পর্যন্ত,
‎মূসার সংগ্রাম থেকে
‎ঈসার করুণার ভাষা পর্যন্ত,
‎আল্লাহর বার্তা একই আকাশের নিচে
‎একই সত্যের সংবাদ বহন করেছে।
‎কুরআন ঘোষণা করে,
‎ধর্ম কোনো বিচ্ছিন্ন অধ্যায় নয়,
‎এটি মানবতার দীর্ঘ সম্পাদকীয়,
‎যার প্রতিটি অনুচ্ছেদে লেখা আছে,
‎সত্য এক, প্রভু এক,
‎আর পথপ্রদর্শনের উৎসও এক।
‎ইতিহাসের আদালতে
‎অনেকেই নিজেদের চূড়ান্ত সত্য বলে ঘোষণা করেছে।
‎ফিরআউনের প্রাসাদ বলেছিল,
‎ক্ষমতাই সত্য।
‎নমরূদের সিংহাসন বলেছিল,
‎অহংকারই সত্য।
‎দার্শনিকেরা তর্ক করেছে,
‎সম্রাটেরা আইন লিখেছে,
‎সভ্যতাগুলো নিজেদের অমর ভেবেছে।
‎কিন্তু সময়ের বিচারক
‎সব দাবিকে একে একে পরীক্ষা করেছে।
‎আজ সেই প্রাসাদ ধূলি,
‎সেই সিংহাসন নিদর্শন,
‎সেই গর্ব ইতিহাসের ফুটনোট।
‎আর নূহ, ইব্রাহীম, মূসা, ঈসা মোহাম্মদ (সা.)বার্তা
‎এখনও মানুষের হৃদয়ে জীবন্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category