• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব-১০-এর অভিযানে দুই ডাকাত গ্রেফতার

তাহামিনা আক্তার কেরানীগঞ্জ ঢাকা / ২০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

তাহামিনা আক্তার কেরানীগঞ্জ ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, গত ২২ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন ভোলা সদর উপজেলার পৌরবাপ্তা এলাকার মো. পারভেজ (৩১) এবং কেরানীগঞ্জের কালিন্দি এলাকার মো. সুমন হোসেন (২২)।
এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি, ১টি তলোয়ার, ৫টি চাপাতি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
র‌্যাব-১০ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, অপহরণ ও প্রতারণাসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category