ঝিনাইদহের কোটচাঁদপুরে মো. জুনায়েদ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ জুনায়েদ কোটচাঁদপুর উপজেলার গাবতলা পাড়ার বাসিন্দা মো. জহুরুল ইসলামের ছেলে। সে কোটচাঁদপুর হাসপাতাল সংলগ্ন বেনেপাড়া এলাকার একটি মাদ্রাসার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে মাদ্রাসা শেষে বের হওয়ার পর জুনায়েদ আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পায়জামা ও গেঞ্জি।
জুনায়েদের মামা ইজাজুল বলেন, “আমরা মাদ্রাসার আশপাশসহ পরিচিত সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। সে এখনো বাড়ি না ফেরায় আমরা খুবই উদ্বিগ্ন। দ্রুত তাকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছি।”
জুনায়েদের সন্ধান পেতে পরিবার স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে।
যদি কোনো ব্যক্তি জুনায়েদের সম্পর্কে কোনো তথ্য জানেন বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
পিতা – মো. জহুরুল ইসলাম
মোবাইল: ০১৯২৮-৭৫৩১৭৭
পরিবারের সদস্যরা দ্রুত জুনায়েদের নিরাপদে ফিরে আসার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।