• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

নেত্রকোণার দুর্গাপুরে ব্রাজিলের সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

শান্ত দে ​দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি / ৫৭ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

নেত্রকোণা জেলার সীমান্তঘেঁষা উপজেলা দুর্গাপুরে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার শত শত ব্রাজিল সমর্থক এই উৎসবে মেতে ওঠেন।
​শনিবার (১৩ জুন) বিকেলে দুর্গাপুর পৌর শহরের প্রাণকেন্দ্র থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
​
​শোভাযাত্রাটি ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমর্থকদের মাঝে ছিল চোখে পড়ার মতো উন্মাদনা
​সমর্থকদের পরনে ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি।
​শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল সমর্থকদের বহন করা ব্রাজিলের বিশাল জাতীয় পতাকা।
​ ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে শহরজুড়ে আনন্দ উল্লাস ছড়িয়ে দেন সমর্থকরা। এ সময় ‘ব্রাজিল’, ‘ব্রাজিল’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
​
​শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন সিনিয়র ও জুনিয়র সমর্থক জানান, দুর্গাপুরে বরাবরই ফুটবল নিয়ে ব্যাপক উদ্দীপনা থাকে। এবারের বিশ্বকাপে ব্রাজিল তাদের চেনা ছন্দ ও সাম্বা ফুটবলের জাদু দেখিয়ে শিরোপা জয় করবে—এমনটাই তাদের জোরালো প্রত্যাশা।
​কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়। স্থানীয় ক্রীড়ামোদীরা তরুণদের এই ফুটবল উন্মাদনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category