• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস-জুয়া-মাদকের বিরুদ্ধে রাজপথে যুবদল, নেতৃত্বে সাবেক কমিশনার নাছির উদ্দীন মানবসভ্যতা জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে শত্রুতা ভুলিয়ে দেয় যে মুহূর্ত কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে শয্যাসংকট অবৈধভাবে মাটি কাটার দায়ে সিঙ্গাইরে একজন কারাদণ্ডিত, জব্দ হলো ২টি ট্রাক জননী আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল্লাহ আল সাদী প্রতিষ্ঠার ৯ বছরেও অকার্যকর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র দুর্গাপুরে অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা হোতাপাড়ায় ব্যবসায়ী সমিতির মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

মুনতাসীর আলিফ লালমনিরহাট প্রতিনিধি / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিয়াকত আলী লাদেন নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রাতে ৯ টার দিকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত লাদেন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারি এলাকার আশরাফুল হকের ছেলে। ​পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি একই ইউনিয়নের মাগুরের পার এলাকার বাসিন্দা জুয়েলের ছোট ছেলের সাথে লাদেনের কথা কাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে। এর জেরে আজ সন্ধ্যায় ফের বিরোধের সৃষ্টি হয়। পরে বিরোধ মেটাতে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা বৈঠকও হয়। ​তবে অভিযোগ উঠেছে, সমঝোতা শেষ হওয়ার পর রাত আটটার দিকে লিয়াকত আলী লাদেন সারপুকুর প্রাথমিক বিদ্যালয় এলাকার একটি দোকানের পাশে গেলে, পূর্বপরিকল্পিতভাবে তার ওপর অতর্কিতভাবে জুয়েল এবং তার ছেলে রকি পেছন থেকে লাদেনকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।​পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category