• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বরিশালে ওসি সনজিতের নির্দেশে মাদকবিরোধী অভিযান চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক ২৪ ঘন্টার মধ্যে সুমনের হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দুর্নীতিমুক্ত সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত: ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফেরেজুল ইসলাম শাহের সফলতা মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয়

টঙ্গিবাড়ীতে তালগাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি-হারুন রশীদ শেখ / ৫০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় তালগাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মুরাদ কবিরাজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সে উপজেলার রবনগরকান্দি গ্রামের আলম কবিরাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার রবনগর কান্দি গ্রামে তালগাছে ওঠার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন মুরাদ কবিরাজ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।টঙ্গিবাড়ী থানর অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহাম্মেদ বলেন, শুনেছি এক ব্যক্তি তাল গাছ হতে পড়ে গুরুতর আহত হয়।পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category