• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বরিশালে ওসি সনজিতের নির্দেশে মাদকবিরোধী অভিযান চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক ২৪ ঘন্টার মধ্যে সুমনের হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দুর্নীতিমুক্ত সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত: ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফেরেজুল ইসলাম শাহের সফলতা মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয়

সিঙ্গাইরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

মুহাম্মদ সানাউল্লাহ সাকিব সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি / ৫৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাজিব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।
সোমবার (৮ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন বাড়ির মালিক হাকিম আলী (৫০)। তিনি বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে ৭-৮ সদস্যের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জিয়ানগর এলাকার হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির উত্তর পাশের একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় রাজিব নামে ওই ব্যক্তি ঘর থেকে নগদ প্রায় ৪ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পৌঁছে দেন।

একপর্যায়ে গৃহকর্তা হাকিম আলী সুযোগ বুঝে রাজিবকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হাকিম আলীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা রাজিবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধস্তাধস্তির সময় গৃহকর্তা হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ডাকাতি নয় চুরির ঘটনা হতে পারে।
তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category