• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বরিশালে ওসি সনজিতের নির্দেশে মাদকবিরোধী অভিযান চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক ২৪ ঘন্টার মধ্যে সুমনের হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দুর্নীতিমুক্ত সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত: ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফেরেজুল ইসলাম শাহের সফলতা মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয়

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে  চাচা খুঁন

মোঃ রাকিব হাসান, (জামালপুর) প্রতিনিধি / ১১৮ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা আব্দুল হক (৪৫) খুন হয়েছে।আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম (৪১)।
শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর গ্রামে মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক একই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,চাচা আব্দুল হক ও ভাতিজা সালামের সাথে দীর্ঘদিন ধরে নিজেদের পৈত্রিক সম্পত্তি  নিয়ে  বিরোধ চলছিলো। আজ শনিবার দুপুরে সেই জমির ধান কেটে আনেন এবং তা মাড়াই করতে যান আব্দুল হক। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাতিজা সালাম ও তার স্ত্রীসহ আরো দুই-তিনজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের উপর আক্রমণ চালায়। আক্রমণে ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় আব্দুল হকের স্ত্রী জুলেখা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হকের মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুল হকের আরেক ভাতিজা রোকন মিয়া বলেন, সালামদের সাথে আমার চাচার অনেক আগে থেকেই জমি সংক্রান্ত বিরোধ ছিল। সালাম দীর্ঘদিন বিদেশে ছিলো। সে কিছুদিন আগে দেশে এসেছে এবং কাকার সাথে ঝামেলা শুরু করছে। আজকে কাকা ধান গুলো কেটে এনে এবং সেই ধান মাড়াই করতে ছিল। সে সময় তারা কাকা-কাকির ওপরে আক্রমণ করে। ঘটনার সময় আমি পাশেই আমার বাড়িতে ছিলাম। পরে আমি এসে দেখি কাকা মাটিতে পড়ে আছে। তারপর অন্য মানুষজন আসে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আসামী গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category