• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

তাহামিনা আক্তার |কেরানীগঞ্জ ঢাকা| / ১৬ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

তাহামিনা আক্তার |কেরানীগঞ্জ ঢাকা|

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা সংলগ্ন বাঁশপট্টি এলাকায় একটি বড় গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ঘটনাস্থলে কোনো ফায়ার সার্ভিস ইউনিট পৌঁছায়নি। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গ্যারেজে থাকা যানবাহন, মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যারেজটিতে বহু রিকশা, বিভিন্ন ধরনের যানবাহন এবং ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করা ছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই পুরো গ্যারেজ ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেকের দীর্ঘদিনের উপার্জনের একমাত্র সম্বল মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার এক মিনিটের মধ্যেই জরুরি সেবা নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা কোনো সাড়া পাননি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, “দুর্ঘটনার সময় যদি জরুরি সেবাই সময়মতো না পৌঁছায়, তাহলে সাধারণ মানুষ কার কাছে সাহায্য চাইবে? এক ঘণ্টা পরে এসে আগুন নিয়ন্ত্রণে আনলে ততক্ষণে তো সব শেষ হয়ে যায়।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণ, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত এবং ফায়ার সার্ভিসের বিলম্বের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন


আপনার মতামত লিখুন :
More News Of This Category