• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩৪ নেতাকর্মী গ্রেফতার

​গাজীপুর প্রতিনিধি / ৫৪ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

গাজীপুর মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
​গতকাল ২১ জুন (২০২৬ খ্রি.) সকাল ০৬:০৫ ঘটিকা থেকে জিএমপির সদর, বাসনসহ সব থানা এলাকায় এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসন থানাধীন মোগরখাল এলাকায় অবস্থিত কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা জনমনে আতঙ্ক সৃষ্টি, উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধাদান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জিএমপির বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনে।
​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাসন ও সদর থানায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
​এ বিষয়ে জিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনগণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category