• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বুড়িগঙ্গা সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১ ঘণ্টা পরও পৌঁছায়নি ফায়ার সার্ভিস—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন “বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার”

পঞ্চগড়ে মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :মো আরিফুল ইসলাম ইরান / ১৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :মো আরিফুল ইসলাম ইরান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিবিদ এবং পঞ্চগড়ের গর্ব মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ) রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পঞ্চগড় জেলা যুবদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুস্ঠিত হয়।

পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহেদ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সস্পাদক নুরুজ্জামান বাবু, সদর উপজেলা যু্বদলের সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সস্পাদক মোজাহার হোসেন মোজাহার, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজু,পঞ্চগড় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর কাদের মাসুমসহ প্রমুখ।
বক্তারা বলেন, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন দক্ষ আইনজীবী ও সংসদীয় ব্যক্তিত্বই ছিলেন না, বরং গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় সংসদের স্পিকার ও দেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার পরিচয় দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
তারা আরও বলেন, পঞ্চগড়ের গর্ব ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জেলার মানুষের কাছে গর্বের নাম।
শিক্ষা,রাজনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ, গণতন্ত্র ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

দোয়া ও মিলাদ মাহফিলে জেলা যুবদল, সদর উপজেলা যুবদল, পৌর যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন
সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category