• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার বিশ্ব বাঘ দিবস আজ ​মোংলা বন্দরে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) টিমের গুরুত্বপূর্ণ পরিদর্শন ​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ ‘চানাচুর’ বলছে: শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ রবিউল ইসলাম খাঁন রবিন, স্টাফ রিপোর্টার / ৫৮ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের উন্নয়ন বাজেটকে কেউ কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে ‘চানাচুর’ বলে মন্তব্য করছে, যা অত্যন্ত দুঃখজনক।

আজ দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে বাজেট নেওয়া হয়েছে, সেটাকে যদি কেউ অবহেলা করে চানাচুর বলে, তাহলে সেটা উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে।”

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবেই তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে, যার মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে।
অনুষ্ঠানে তিনি মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রতীকীভাবে কয়েকজন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচির আওতায় উপকারভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন, যা তাদের মৌলিক জীবনযাত্রা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসুস্থ রোগী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শিক্ষার্থী, চা শ্রমিকসহ অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান ঘিরে শ্রীমঙ্গলে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category