• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বরিশালে ওসি সনজিতের নির্দেশে মাদকবিরোধী অভিযান চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক ২৪ ঘন্টার মধ্যে সুমনের হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দুর্নীতিমুক্ত সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত: ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফেরেজুল ইসলাম শাহের সফলতা মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয়

​”আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন”— গাজীপুরে জেলা প্রশাসকের ব্যতিক্রমী বৃক্ষরোপণ উদ্বোধন

​গাজীপুর প্রতিনিধি / ৫৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

“আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন”— কোনো রকম আনুষ্ঠানিকতার গণ্ডিতে আটকে না থেকে চিরায়ত গ্রামীণ আবহে ঠিক এভাবেই নিজ হাতে কোদাল তুলে নিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। তাঁর এই ব্যতিক্রমী ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গাজীপুর জেলায় শুরু হয়েছে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
​বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের দেশব্যাপী যে মহতী উদ্যোগ, তা বাস্তবায়নের লক্ষ্যেই গাজীপুরে এই কর্মসূচির সূচনা করা হয়।
​আজ ১৩ জুন, ২০২৬ তারিখে জেলা প্রশাসন, গাজীপুর এবং ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ফলদ ও মৌসুমী চারা রোপণ করা হয়। গাজীপুর সদর উপজেলাস্থ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এই চারা রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।
​একই সাথে নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
​বৃক্ষরোপণ ও চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো: বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাহরিয়ার নজির এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (সদর) জনাব মো: সাজ্জাত হোসেন।
​এছাড়াও জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কালেক্টরেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুধীজন এই সবুজ উদ্যোগে শামিল হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category