চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা ৬ নম্বর ওয়ার্ডের মিন্টু দুবাই বাড়ির রাস্তার মাথা থেকে আলমঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, চলতি জুলাই মাসের উন্নয়ন প্রকল্পে সড়কটি অন্তর্ভুক্ত করা হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সড়কটির পাশে বহু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এটি উন্নয়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
তাই মিন্টু দুবাই বাড়ির রাস্তার মাথা থেকে আলমঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ভোলা-৪ আসনের সংসদ সদস্য জননেতা নুরুল ইসলাম নয়নের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।