• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্নীতিমুক্ত সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত: ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফেরেজুল ইসলাম শাহের সফলতা মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি

বাংলাদেশ ও ভারত সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা, সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে

মোঃ রাকিব হাসান,জামালপুর / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজলার সীমান্তে রামরামপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে শুন্য রেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় আজ পাওয়া গেছে। বৃদ্ধের নাম ষষ্ঠি চন্দ্র বর্মন (৬৮)। বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি একই এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে।

দীর্ঘ ২৪ ঘন্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূণ্য রেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকার পর তাকে বৃহস্পতিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)উদ্ধার করে। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে।

দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর আজ তাকে উদ্ধার করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা এলেই তাদের কাছে হস্তান্তর করা হবে জানান ধানুয়া কামালপুর বিজিবি। বর্তমানে থানায় অবস্থান করছেন ওই বৃদ্ধ।
এর আগে গতকাল বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিজিবি। পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। বৃদ্ধকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা দিয়েছেন। স্বজনরা এলে যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের কাছে  হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category