• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

শ্রীমঙ্গলে শুরু হলো তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২

মোঃ রবিউল ইসলাম খাঁন রবিন, স্টাফ রিপোর্টার / ৮৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শুক্রবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২। পর্যটন শিল্পের বিকাশ, সাংস্কৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৯ থেকে ২১ জুন পর্যন্ত উৎসব চলবে।

উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করেছে। তারা তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, পোশাক, খাদ্যাভ্যাস, হস্তশিল্প এবং জীবনচর্যার নানা দিক দর্শনার্থীদের সামনে তুলে ধরছে।

উৎসবের উদ্বোধনী দিনে বিভিন্ন নৃ-গোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী এবং স্থানীয় খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করে। উৎসব প্রাঙ্গণে সকাল থেকেই দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পরিচিত করার পাশাপাশি সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করতে এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

তিনদিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী, আলোচনা সভা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকবে। আগামী ২১ জুন উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category