• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয় জামালপুর সদরে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যন্ত্র থাকা সত্ত্বেও বাইরে পরীক্ষা দেওয়ার দাবি জামালপুরে টানাপোড়েনে হত্যা, হত্যাকারীর জবানবন্দিতে বেরিয়ে এলো রহস্য

খাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

মো: ইব্রাহিম গাজী রামগড় উপজেলা প্রতিনিধি / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো: ইব্রাহিম গাজী রামগড় উপজেলা প্রতিনিধি

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে প্রশাসনের মোবাইল কোর্ট
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের থলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে বাল্যবিবাহের আয়োজনের সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
এ সময় মেয়ের বাবা মো. মহিন উদ্দিন মানিক (৩৮) অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে পাত্র ও উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত স্থানীয়দের বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে রামগড় উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category