• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শুধু বই পড়ালেই প্রকৃত শিক্ষক হওয়া যায় না: ডিসি জাহিদ ভূজপুরে চা-বাগানের শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাই সিংড়ায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার কামরুলের গণসংযোগ, দুর্নীতিবিরোধী স্লোগানকে গুরুত্ব শেরকোলে উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদিনের উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম।— সাঈদ আল নোমান এমপি যশোরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত সিংড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে উদ্ধার মহড়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

রুহিয়ায় মাদকসহ ২ জন গ্রেফতার থানায় মামলা

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও / ৭০ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন উত্তর বঠিনা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) রাতে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন উত্তর বঠিনা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শাহজালাল (৩৫) এবং রাজারামপুর গ্রামের মোঃ খতিবুর রহমানের ছেলে মোঃ রুবেল ইসলাম (৩২)। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে রুহিয়া থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) তাপস রায়ের নেতৃত্বে একটি চৌকস দল উত্তর বঠিনা গ্রামে শাহজালালের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১৪ পিস কমলা রঙের অবৈধ মাদকদ্রব্য ‘ট্যাপেন্টাডল ট্যাবলেট’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪ হাজার ২০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৭৩০ টাকাও জব্দ করে পুলিশ। ​রুহিয়া থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় এসআই তাপস রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০৩/৪১। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category