• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বরিশালে ওসি সনজিতের নির্দেশে মাদকবিরোধী অভিযান চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন আটক ২৪ ঘন্টার মধ্যে সুমনের হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দুর্নীতিমুক্ত সেবা প্রদানে অনন্য দৃষ্টান্ত: ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফেরেজুল ইসলাম শাহের সফলতা মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা, তিন সদস্য পেলেন বিশেষ সম্মাননা পিরোজপুরে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ব্যবস্থাপনা কমিটির নামে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চন্দ্রগঞ্জ বাজার নিয়োগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ‘দৈনিক যায়যায় সময়’র রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের সকলকে একরাতে যেভাবে হত্যা করা হয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের নেতৃত্ব

Reporter Name / ৩৬৫ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক,
একটি মসজিদের বাইরে ইরানের সাবেক দুই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি (বাঁয়ে) ও আয়াতুল্লাহ আলী খামেনি (মাঝে) এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির (ডানে) ছবির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। তেহরান, ইরান। ২৫ এপ্রিল ২০২৬

একটি মসজিদের বাইরে ইরানের সাবেক দুই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি (বাঁয়ে) ও আয়াতুল্লাহ আলী খামেনি (মাঝে) এবং বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির (ডানে) ছবির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। তেহরান, ইরান। ২৫ এপ্রিল ২০২৬ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির পথ থেকে এখনো সরে আসেননি ইরানের নেতৃত্ব। তবে উভয় পক্ষের যুদ্ধবাজরা নানা শর্ত জুড়ে দিচ্ছেন। এতে কোনো ধরনের সমঝোতা এখনো অধরাই থেকে যাচ্ছে।

যুদ্ধ শুরুর পর এরই মধ্যে তিন মাসের বেশি সময় পেরিয়ে গেছে। হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের বিষয়ে এখনো একমত হতে পারেনি ওয়াশিংটন ও তেহরান। কারণ, এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে জোর দিয়ে আসছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

পরমাণু সমৃদ্ধকরণ ও ইরানের ভূগর্ভে চাপা পড়া উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো চুক্তি হবে কি না, তা এখনো অস্পষ্ট। এ ছাড়া ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও স্পষ্ট নয়।

সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সামরিক বাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। তেহরানের অভিযোগ, এপ্রিলের প্রথম দিকে শুরু হওয়া যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ওয়াশিংটন।

গত রোববার রাতে তেহরানের আন্দিশেহ এলাকার একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, আইআরজিসির এক জেনারেলকে হত্যা করতে এই হামলা চালিয়েছে তারা। তবে ইরানের গণমাধ্যমগুলো বলছে, গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস রয়েছে। দেশটির শীর্ষ সামরিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতারা জোর দিয়ে বলছেন, কোনোভাবেই তাঁরা ‘আত্মসমর্পণ’ করবেন না। তবে তাঁদের এই অবস্থানের মধ্যেও খানিকটা মতপার্থক্য রয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category