• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত ‎সংসদ সদস্য-জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তঃ আন্দোলন স্থগিত ​শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন লালপুরের কিশোর আমান ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণে সুরহট্টি শাহ্ মাখদুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা,রসুলপুর,পত্নীতলা,নওগাঁর সবুজ অভিযান শুরু ​পুলিশের দ্রুত তৎপরতায় আইনজীবী শান্ত হত্যায় প্রধান আসামিসহ গ্রেফতার ৪ প্রিয় চট্টগ্রাম : তোমার এই রুপ কেনো ? বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বাগেরহাট মোংলা এম এ হান্নান / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাগেরহাট মোংলা এম এ হান্নান

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সাথে তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
​মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৪টায় শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের একটি টিম অবস্থান নেয়। সন্দেহভাজন এলাকাটিতে তল্লাশি চালিয়ে ৫৬৩ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
​তিনি আরও জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিতকরণ ও জব্দকৃত আলামত নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category