• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

পীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার। বর্গাচাষী গ্রেফতার

আব্দুল্লাহীল কাফী মাসুম, পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি / ২৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

পীরগঞ্জে ২টি গাঁজার গাছ উদ্ধার, বর্গাচাষীকে গ্রেফতার করেছে পুলিশ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক বর্গাচাষীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী মৌজায় অভিযান চালান।
অভিযানে প্রবাসী মো. জোয়াদ মিয়ার কলাবাগানের জমির টয়লেটের পেছন থেকে ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মো. আব্দুল রহেদ আলী (৩৮) নামে এক বর্গাচাষীকে আটক করে। তিনি চাপাবাড়ী (নয়াপাড়া) গ্রামের দুদু মিয়ার ছেলে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে বর্গা নেওয়া ওই জমিতে কলা চাষের পাশাপাশি গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করে আসছিলেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাছ দুটি উপড়ে মাপজোক করা হলে শিকড় থেকে মাথা পর্যন্ত প্রায় ১০ ফুট উচ্চতা পাওয়া যায়। গুল্ম, ডাল ও পাতাসহ গাছ দুটির মোট কাঁচা ওজন ছিল ১৫ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category