• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
একনেকে দ্রুত পাস হবে তিস্তা মহাপরিকল্পনা সন্ত্রাস-জুয়া-মাদকের বিরুদ্ধে রাজপথে যুবদল, নেতৃত্বে সাবেক কমিশনার নাছির উদ্দীন মানবসভ্যতা জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে শত্রুতা ভুলিয়ে দেয় যে মুহূর্ত কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে শয্যাসংকট অবৈধভাবে মাটি কাটার দায়ে সিঙ্গাইরে একজন কারাদণ্ডিত, জব্দ হলো ২টি ট্রাক জননী আইডিয়াল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন আব্দুল্লাহ আল সাদী প্রতিষ্ঠার ৯ বছরেও অকার্যকর শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র দুর্গাপুরে অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রেমের তরীতে এক সন্তানের জননী। অভিনব প্রতারণার ফাঁদে বিয়ের প্রতিশ্রুতি

আব্দুল্লাহীল কাফী মাসুম, পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি / ৩৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রেমিকার লক্ষ লক্ষ টাকার লোভে প্রেম করেন এক সন্তানের জননীর সাথে, তৎপর অনশন, বিপদের আশংকায় অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছেন প্রেমিক-প্রেমিকা।
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রেমের বিয়ের প্রতিশ্রুতি ও অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক সন্তানের জননী মৌসুমী আক্তার প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে তার বাড়িতে অনশন কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মৌসুমী আক্তারের দাবি, প্রায় দুই বছর ধরে স্থানীয় যুবক আনিসুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ সময় আনিসুর তাকে বিয়ের আশ্বাস দেন এবং ভবিষ্যৎ সংসারের নানা স্বপ্ন দেখান। সেই বিশ্বাস থেকেই তিনি দীর্ঘদিন অপেক্ষা করেন নতুন জীবনের আশায়।
মৌসুমীর অভিযোগ সম্পর্কের একপর্যায়ে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন আনিছুর। তবে, এলাকাবাসী জানান, মৌসুমী আনিছুরের মেলামেশার দীর্ঘ দুই বছর সময় পেরিয়ে গেলেও বিয়ের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে মৌসুমী ন্যায্য বিচার ও বিয়ের দাবিতে আনিসুর রহমানের বাড়িতে অনশন শুরু করেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা। এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত আনিসুর রহমানের সাথে যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এদিকে এ ব্যাপারে বিষয়টি নিয়ে কানা-ঘুষা শুরু হলে, বিয়ে না করে অবৈধ মেলামেশার অপরাধে শালিশীর উদ্যোগ নেয় গ্রামবাসী। বিপদ আঁচ করতে পেরে আনিছুর রহমান মৌসুমী আক্তারকে নিয়ে রাতের আঁধারে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছেন। গতকাল ৯ জুন রাত ১১টা পর্যন্ত তাঁদের কোন হদিস মেলেনি। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃস্টি করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category